বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পিয়ারপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মমিন। তিনি জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫৬ ডাউন ট্রেনটি দুপুর ১২টার দিকে পিয়ারপুর স্টেশনে পৌঁছানোয়। এরপর লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
.png)