[ দেশজুড়ে ]
খালে মিলল যুবকের ভাসমান মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর এাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, খাল থেকে ওই যুবকের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ারধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!