ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে

নোয়াখালী প্রতিনিধি  
প্রকাশিত: ১৮:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
বাবার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে
ছবিতে মাসুদ রানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাবার জানাজার ছয় ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ঐ এলাকার আনার উল্যাহ এবং তার ছেলে মাসুদ রানা।   

আনার উল্যাহ’র ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় ভাই মাসুদ রানার হার্ট অ্যাটাক করেন। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর ২টার দিকে তিনি মারা যান।

Advertisement

মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর সদস্য শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। বাবা–ছেলের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!