বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবদুস সোবহান তুফান উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) রফিকুল ইসলাম।
.png)
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিটন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিনগরের বাসিন্দা। অপরদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সোবহান তুফান চৌদ্দগ্রাম উপজেলার খোলপাশা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে ২০১২ সালের ৩১ জুলাই বাদীর ভগ্নিপতি দিনমজুর জাহাঙ্গীর হোসেনকে কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা পালিয়ে যান।
এ ঘটনায় ২০১২ সালের ১ আগস্ট নিহতের শ্যালক চৌদ্দগ্রাম উপজেলার আগানগন্ডা গ্রামের ফুল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।