শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি তার হাতে লাগে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।
ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছেন। আমার খবর নিচ্ছি।