[ দেশজুড়ে ]
১৮ মাসে কোরআন মুখস্ত, দুই হাফেজ ছাত্রকে রাজকীয় বিদায়
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধায় নুরুল উলুম নুরানি হাফিজিয়া মাদরাসায় ১৮ মাসে কোরআনের হাফেজ দুই ছাত্রকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন কমিটি।
শনিবার সকালে মাদরাসায় বিদায় অনুষ্ঠানে হাফেজ দুজন ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানান মুসুল্লি ও এলাকাবাসী।
দুই হাফেজ হলেন পাটগ্রমা উপজেলার কুচলিবাড়ী গ্রামের শামসুল হকের ছেলে মো. রমজান আলী ও সফিকার রহমানের ছেলে মো. আবদুর রহমান।
.png)
মাদরাসা কমিটি ও শিক্ষক হাফেজ ছাত্র দুজনকে ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। আয়োজকরা তাদেরকে সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কমিটির সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, সম্পাদক শামসুল হক বাবু, শিক্ষক হাফেজ ইমানুর রহমান।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!