ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুরিকাঘাতে কিশোর হত্যা, গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ছুরিকাঘাতে কিশোর হত্যা, গ্রেফতার ২
ছবিতে গ্রেফতারকৃতরা

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মো. সাজ্জাদ হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরের মৌলভীপাড়া ও হামিদচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. ফরহাদ ওরফে ফারুক ও মো. শামীম হোসেন।

জানা যায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরের খাজা রোডে এনামের চায়ের দোকানের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় সাজ্জাদের। একপর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করেন তারা। আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন সাজ্জাদের বাবা আবু সিদ্দিক।

Advertisement

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, সাজ্জাদ হত্যা মামলার দুই নম্বর আসামি ফারুক ও তিন নম্বর আসামি শামীমকে দুপুর আড়াইটার দিকে মৌলভীপাড়া এবং হামিদচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!