শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাশাগ্রস্ত ছিলেন শাখাওয়াত। শুক্রবার বিকেলে পরিবারের সঙ্গে অভিমান করে নিজের পেটে ছুরিকাঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর সন্ধ্যায় বাথরুমে যাওয়ার কথা বলে দৌড়ে গিয়ে একটি গাছে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
.png)
ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।