[ দেশজুড়ে ]
ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত প্রধান আসামি ছানাউল্লাহ
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদরাসা ছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি ছানাউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার চরমারিয়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছানাউল্লাহ উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মো. হাসেম উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর মহিলা মাদরাসার ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় যুবক সুমন মিয়া ওরফে ফুলমিয়াকে বখাটেরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
.png)
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!