র্যাবের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, এ ঘটনায় মারুফের সঙ্গে আরো দুইজন জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, মঙ্গলবার শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী গ্রামে বন্ধুদের সঙ্গে উচ্চস্বরে হাসি ঠাট্টা এবং কথা বলছিলেন আলামিন। একপর্যায়ে আসামি মারুফের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন আলামিন। সে সময় মারুফের পকেটে থাকা ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।
.png)
আহত অবস্থায় আলামিনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ ঘটনায় শুক্রবার রাত ১০টায় নিহতের বাবা শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।