বুধবার ভোরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালার শালিকাদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম।
তিনি জানান, বাড়িতে ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ওই বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন। এরমধ্যে একজন নিহত অপরজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে নারীর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আহত মিজানুর রহমানকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান সুস্থ হলে ক্ষতির পরিমাণ কিংবা মূল ঘটনা কী সেটি জানা যাবে।
.png)
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছি।