ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৪
কুমিল্লায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরেক মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চান্দিনা উপজেলার কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ঐ বাজারের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তরপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনিও মাছ ব্যবসার সঙ্গে জড়িত।

Advertisement

জানা যায়, কংগাই থেকে ভ্যান গাড়িতে করে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওনা হন তারা। পথিমধ্যে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ডাকাতদল আব্দুল কুদ্দুস ও জসিমকে ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার এসআই সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!