ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে ছুরিকাঘাতে বিউটি পার্লারকর্মী খুন

গোপালগঞ্জ ও মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ৩১ জানুয়ারি ২০২৪
মুকসুদপুরে ছুরিকাঘাতে বিউটি পার্লারকর্মী খুন
ছবিতে মনিরা পারভীন মুন্নী

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লারকর্মী খুন হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনিরা পারভীন মুন্নী উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে এবং খুলনার বাসিন্দা সাগর মিয়ার স্ত্রী। মুন্নী মুকসুদপুর উপজেলা সদরের একটি বিউটি পার্লারের কর্মী ছিলেন।

ঐ পার্লারের মালিক সঙ্গীতা রায় বলেন, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। আজ সকালে আসার পর পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেওয়ার জন্য বাইরে বের হন। এ সময় কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে।

Advertisement

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুপুর ১২টার দিকে উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাত করে রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!