বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রকি (২২), রাকিব (২৫) এবং নাইস (১২)।
জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) রকি এবং রাকিবের দোকানে পাপড় খেয়ে টাকা না দিয়ে চলে যায় নাকের আলি। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে রকি এবং রাকিবের সঙ্গে হাতাহাতি এবং বাগবিতণ্ডা হয় নাকের এবং হাশেমের। যেহেতু রকি এবং রাকিব হাশেমের বাড়ির সামনেই রাস্তার ধারে অস্থায়ী দোকানে পিয়াজু এবং পাপড় বিক্রি করে সেজন্য এলাকাবাসী তাদের মীমাংসা করে দেওয়ার জন্য হাশেমের বাড়িতে নিয়ে যায়।
.png)
সেখানে তাদের মীমাংসা করে দিয়ে কোলাকুলি করে ছেড়ে দেয় এলাকাবাসী। এরপর রকি ও রাকিব বাড়ির ফিরে যাওয়ার সময় হঠাৎ করে নাকের এবং হাশেম তাদের মারধর শুরু করেন। এ সময় রকির ফুফাত বোন প্রতিবন্ধী নাইস দৌড়ে এসে তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নাকের ও হাশেম তাকেও ছুরিকাঘাত করেন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।