[ দেশজুড়ে ]
খালে ভাসছিল তরুণের মরদেহ
চাক্তাই খালের স্লুইস গেট- ফাইল ফটো
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই খাল থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে খালের স্লুইস গেটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরনে ছিল কালো প্যান্ট, কোমরে বেল্ট, গায়ে ফুল হাতা শার্ট ও ভেতরে নীল রংয়ের গেঞ্জি। বয়স আনুমানিক ২০ বছর বলে জানায় পুলিশ।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসাইন বলেন, মরদেহের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। হাতের আঙুলের চামড়া পচে যাওয়ায় ছাপ নেয়া যায়নি। আমাদের ধারণা- জোয়ারের পানিতে মরদেহটি খালে ভেসে এসে স্লুইচ গেটের নিচে কাদায় আটকে ছিল। মরদেহটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!