শনিবার দুপুরে উপজেলায় নোয়াপাড়ার সায়হাম কটন মিলস সংলগ্ন সুপার মার্কেট থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল জানান, তারা খবর পান যে ওই এলাকায় একটি শালিক ও ময়না পাখি শিকারিরা আটক করে রেখেছে। তাৎক্ষণিকভাবে তারা সেখানে গেলে শিকারিদের হেনস্তার শিকার হন পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা। পরে বিষয়টি বন বিভাগকে জানালে জগদীশপুর বিটের বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।
.png)
বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান জানান, বন্যপ্রাণী কিংবা বন্যপ্রাণীর প্রতি অপরাধ দেখলেই তাৎক্ষণিক আমরা তা উদ্ধার করে থাকি। পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন তাই তাদের ধন্যবাদ জানাচ্ছি। উদ্ধার হওয়া শালিক ও ময়না পাখিগুলোকে বনে অবমুক্ত করা হবে।