রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
.png)
তিনি বলেন, আজ সকালে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসায় শীত বেড়েছে। গতকাল শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর হঠাৎ করে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। ভোরের সূর্য দেখা গেলেও হিমশীতল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত।