[ দেশজুড়ে ]
জেলের জালে উঠল ৩২ কেজির বাঘাইড়
৩২ কেজি ওজনের বাঘাইড়
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় করে উৎসুক জনতা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করেন ওই মাছ ব্যবসায়ী। মাছটি ৪০ হাজার টাকায় কিনেন সদর উপজেলার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস।
মাছটি দেখতে আসা মাসুদ মিয়া জানান, এত বড় বাঘাইড় মাছ এর আগে দেখেননি তিনি।
.png)
মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস বলেন, আমি নদ-নদীতে বড় মাছ ধরার খবর পেলে কিনে তা বাজারে বিক্রি করি। শনিবার বিকেলে ভুরুঙ্গামারী দুধকুমার নদে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পেয়ে সেটি ৪০ হাজার টাকা দিয়ে কিনি। পরে কেজি প্রতি ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!