[ দেশজুড়ে ]
শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাকবলিত ট্রাক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকালে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে। আহতরা হলেন। মাদরাসাশিক্ষক আবদুল কাদের এবং অটোরিকশা চালক বিল্লাল হোসেন। তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে তেঁতুলতলা এলাকায় অটোরিকশা ও পানভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
.png)
ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!