[ দেশজুড়ে ]
নড়াইলে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ফটো
নড়াইলে পুকুরের পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।
মৃত সুজন সদর উপজেলার জুড়লিয়া গ্রামের আফছার বিশ্বাসের ছেলে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতে যায় সুজন। আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
.png)
নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি সুজনের মৃগীরোগ ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!