ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।

মৃতরা হলো, হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির সোহেলের ছেলে মুনতাহা (২) ও সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।

জনা যায়, তিন ভাই-বোনের মধ্যে শিশু আছিয়া ছিল সবার ছোট এবং প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা। প্রতিদিন বাড়ির শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলাধুলা করতো তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় আছিয়া ও মুনতাহা। বেলা ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

Advertisement

অপরদিকে সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মুজাহিদুল ইসলাম আমার বোনের একমাত্র সন্তান। মঙ্গলবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে ঘরের বাইরে খেলাধুলা করছিল সে। তার মাসহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এরমধ্যে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান, বিষয়টি মৃতদের পরিবার থানা পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!