[ দেশজুড়ে ]
ট্রলিতে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল আসমার
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
বগুড়ার আদমদীঘিতে ট্রলিতে অটোরিকশার ধাক্কায় আসমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটেচালকসহ আরো দুইজন।
সোমবার ভোর সাড়ে ৫টায় নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুরের নারিকেল বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম বগুড়ার গাবতলীর কাকইল গ্রামের মৃত টুকু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, ভোরে নওগাঁর রানীনগর থেকে অটোরিকশায় বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন আসমা বেগম ও তার ছেলে রাজু আহম্মেদ। এ সময় নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির শিবপুরের কাছে নারিকেল বাগানের সামনে পৌঁছালে অটোরিকশাটি ট্রলির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আসমা বেগম। এ সময় তার ছেলে রাজু আহম্মেদ ও নওগাঁর রানীনগর উপজেলার ধনোপাড়ার অটোচালক মিঠুন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি থানার এসআই প্রদিপ কুমার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!