[ দেশজুড়ে ]
ফলের ক্যারেটে মিলল ফেনসিডিল, আটক ১
আটক জনি আলী। ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে ফলের ক্যারেটে ফেনসিডিল পাচার করার সময় জনি আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক জনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ফলের ক্যারেটে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেলসিডিলসহ জনি নামে একজনকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!