ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় মাঠ থেকে একজনের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
কুষ্টিয়ায় মাঠ থেকে একজনের লাশ উদ্ধার
ঘটনাস্থল

কুষ্টিয়ার মিরপুরের একটি ঘাসের মাঠ থেকে আজিবর রহমান ওরফে আজিবর নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিবার একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি গ্রামের আরশেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়ার একটি চাষ করা ঘাসের মাঠে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মিরপুর থানা পুলিশ গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে।

Advertisement

ওসি আরো জানান, নিহত ব্যক্তি ‘আজিবর চোর’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ আছে। আজিবর রহমানের শ্বশুরবাড়ি অঞ্জনগাছী এলাকায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনীর নিশিপুর এলাকায় বসবাস করছিলেন। কারা এবং কেন তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!