ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

ফরিদপুরে আবু বক্কর নামের এক শিশুকে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরেক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম জিন্দার খলিফা (২৬)। তিনি জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া এলাকার টুকু খলিফার ছেলে। একইসঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

অপরদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম মাহাবুল শেখ। তিনি একই গ্রামের কাঞ্চু শেখের ছেলে। তাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানা যায়, ২০১৯ সালের জুন মাসে নগরকান্দার মেহেরদিয়া এলাকায় মুক্তিপণের দাবিতে আবু বক্কর নামে এক শিশুকে গলা টিপে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পরে এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করেন ঐ শিশুর বাবা। এ ঘটনার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!