মো. আকির হোসেন উপজেলার মেহারী ইউপির চৌবেপুর গ্রামের মনির হোসেনের ছেলে। সে চৌবেপুর জামিয়া শামছুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের ছাত্র ছিলো।
আকিরের চাচা দেলোয়ার হোসেন জানান, আকির তার নানার বাড়িতে থেকে মাদরাসায় পড়তো। সোমবার দুপুরের দিকে আকির হোসেন তার নানার বাড়ি থেকে সামান্য দূর বাবুল মিয়ার বাউন্ডারির দেয়ালে উঠে বরই পাড়ার সময় হঠাৎ করে পুরাতন দেয়ালটি ধসে পড়ে যায়। দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা আকির হোসেনও পড়ে যায়। এ সময় দেয়াল চাপায় মুখমন্ডল থেতলে গিয়ে আহত হয়। পরে বাবুল মিয়ার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নানা বাড়িতে থেকে চৌবেপুরে গ্রামের মাদরাসায় গিয়ে পড়াশুনা করতো।
.png)
কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।