জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে জাকেরগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পার্বতীপুর মডেল থানা পুলিশ। এ সময় সড়কে ছিন্নভিন্ন অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন তারা। মাথার চুল দেখে প্রাথমিকভাবে লাশটি নারীর বলে শনাক্ত করে পুলিশ। পরে লাশের ছিন্নভিন্ন অংশ থানায় নিয়ে আসা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) হাফিজ মো. রায়হান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে কুয়াশার কারণে দুর্ঘটনার পর একাধিক গাড়ি লাশের ওপর দিয়ে যাওয়ায় লাশটি ছিন্নভিন্ন হয়ে যায়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
.png)