ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু
ফাইল ফটো

দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মনি মার্ডি নামে এক আদিবাসী বৃদ্ধা নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনি মার্ডি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপির বাক্ষনভিটা গ্রামের রামদাস মুর্মুর স্ত্রী। 

Advertisement

বীরগঞ্জ থানার এসআই মো. শাহাজাহান সিরাজ জানান, বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ঘোষপাড়ায় বিকেলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে পারাপারের মনি মার্ডিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!