বৃহস্পতিবার জেলার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় তারা। পরীক্ষা শেষে দুপুরে তারা মায়ের জানাজায় অংশ নেয়। জানাজা শেষে তাদের মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন মল্লিকের ছেলে। তারা ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
.png)
জানা যায়, সাইফুল ইসলাম ও আসাদ মল্লিকের মা শাহানা বেগম বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তার অবস্থার অবনতি হয়। স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম জানায়, মা তাদেরকে অনেক ভালোবাসতেন। মা চাইতেন যেন তারা পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারে। তাই মায়ের কথা ভেবেই পরীক্ষায় অংশ নিয়েছে তারা।
কেন্দ্রসচিব ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও আসাদ মল্লিকের মা হারানোর বিষয়টি খুবই মর্মান্তিক। তাদের কক্ষের পর্যবেক্ষকসহ কেন্দ্রে তাদের খোঁজখবর রেখেছি। পরীক্ষার কক্ষে মাঝেমধ্যে কান্নায় ভেঙে পড়লে সহপাঠীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তবে পরীক্ষা ভালো হয়েছে তাদের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়েছি। ওই পরীক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছি। তাদের পরীক্ষা ভালো হয়েছে।