ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাকে হত্যা, ভাতিজা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
সুপারি চুরিকে কেন্দ্র করে চাচাকে হত্যা, ভাতিজা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জামিল সরদারকে হত্যার দায়ে ভাতিজা রইচ সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার কুলিয়া ঘাতবিলা এলাকায় অভিযান চালিয়ে রইচকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। আইনি প্রক্রিয়া শেষ রইচকে মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার রইচ সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাঁড়িয়াঘাটা ইসরাইল সরদারের ছেলে। নিহত নিহত জামিল সরদার মোল্লাহাট উপজেলার জয়ডিহি দাড়িয়াঘাটা গ্রামের সাহেব সরদারের ছেলে।

Advertisement

মঙ্গলবার সকালে সুপারি চুরিকে কেন্দ্র করে বাক বিতণ্ডার জেরে জামিল সরদারকে ছুরিকাঘাত করে হত্যা করেন ভাতিজা রইচ সরদার। পরে জামিল সরদারের ভাই দেলোয়ার সরদার বাদী হয়ে রইচ ও রইচের বাবাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি রইচের বাবা ও মাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, সুপারি চুরিকে কেন্দ্র জামিল সরদার হত্যা মামলার প্রধান আসামি রইচ সরদারকে গ্রেফতার হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!