চট্টগ্রামে পর্নোগ্রাফি মামলায় দুই বোনসহ ৫ নারী কারাগারে
চট্টগ্রামে পর্নোগ্রাফি আইনের মামলায় পাঁচ নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিনের আদালত এ আদেশ দেন।
বুধবার অ্যাপসের মাধ্যমে ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শিক্ষানবিশ আইনজীবী শামছুন্নাহার মুক্তা ও তার বড় বোন কামরুন নাহার তারা, রুপা আক্তার, সুমাইয়া আক্তার ও উর্মি আক্তার। তারা সবাই নগরীর খুলশী থানার টাইগারপাস রেলওয়ে বাজার কলোনি ৭৩৪/১ বসবাস করেন।
.png)
জানা যায়, বাদী প্রীতি আচার্য্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটিতে এলএলএম পড়াশোনার পাশাপাশি মডেল হিসেবে কাজ করছেন। তিনি নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কাজের দায়িত্ব পান। আসামিরা দায়িত্ব না পাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে নির্বাচনের সময় ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ছবি সংগ্রহ করেন। এরপর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেগুলো বিকৃত করে অশ্লীল ছবি তৈরি করেন। ২ থেকে ৪ জানুয়ারি বাদী প্রীতির ফেসবুকে করা বিভিন্ন পোস্টে আসামিরা কমেন্ট করে চরিত্র হনন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
আকবর শাহ থানার এসআই আশহাদুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি আইনের মামলায় দুই বোনসহ পাঁচজন নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।