ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৮শ ফুট অবৈধ গ্যাস পাইপ উত্তোলন, এক কিলোমিটার অবৈধ গ্যাস লাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার রামরাইলে সকাল থেকে বিকেল পর্যন্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. প্রধান কার্যালয়ের ভিজিলান্স টিম ও ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিমের যৌথ অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রধান কার্যালয়ের ভিজিলেন্স টিমের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর বাদশা, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম, ব্যবস্থাপক জসীমউদ্দীন, সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম  ও ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামরাইলে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে খবর পায় বাখরাবাদ।
রামরাইলে আজকের অভিযানে ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৮শ ফুট অবৈধ গ্যাস পাইপ উত্তোলন, এক কিলোমিটার ১ ইঞ্চি অবৈধ গ্যাস লাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করণে ও বকেয়া বিল আদায়ে টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!