ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় শিক্ষার্থী বহিষ্কার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় শিক্ষার্থী বহিষ্কার
লালমোহন পৌরশহরের দাখিল পরীক্ষা কেন্দ্র। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার পৌরশহরের কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত গণিত পরীক্ষার সময় শিক্ষার্থী মোসা. লিমাকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম। বহিষ্কৃত ওই শিক্ষার্থী উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদরাসা থেকে এ বছরের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারেফ হোসেন। 

Advertisement

তিনি বলেন, পরীক্ষা শুরুর আধাঘন্টার মধ্যে নৈব্যক্তিক পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে ওই শিক্ষার্থী বাহিরে যোগাযোগ করে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে পড়ে। যার জন্য তিনি ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এ বছরের অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বহিষ্কৃত ওই শিক্ষার্থী।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরএম
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!