ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্যাংকে উপুড় হয়ে পড়েছিল বৃদ্ধের মরদেহ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ট্যাংকে উপুড় হয়ে পড়েছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ফটো

বরিশালের উজিরপুর উপজেলায় সেচ ব্লকের ট্যাংক থেকে করিম জমাদ্দার নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় এলাকার একটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত করিম জমাদ্দার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পীরের পাড় এলাকার মৃত মানিক জমাদ্দারের ছেলে। 

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, চাকরি থেকে অবসরের পর থেকে করিম জমাদ্দার কৃষিকাজ করতেন। সকাল থেকে ইরি ক্ষেতে কাজ করছিলেন তিনি। দুপুরের দিকে স্থানীয়রা পানির সেচ ব্লকের ট্যাংকের মধ্যে করিমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আরো বলেন, করিমের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। ধারণা করা হচ্ছে, পানি সেচের ট্যাংক দেখতে গিয়ে সেখানে পড়ে মারা গেছেন তিনি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!