[ দেশজুড়ে ]
বসতঘর থেকে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বসতঘর থেকে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার কেয়াইন ইউপির উওর ইসলামপুরে এ ঘটনা ঘটেছে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন মা সায়মা বেগম (৩৩) ও তার কন্যা সন্তান ছাইমুনা (১১) এবং পুত্র সন্তান তাওহীদ (৭)। নিহত সায়মা বেগমের স্বামী আলী মিয়া সৌদিআরব প্রবাসী।
পুলিশ ধারণা, প্রথমে দুই সন্তানকে বিষপানে মৃত্যু নিশ্চিত করে মা। পরে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঋণের চাপে দুই শিশু সন্তানসহ মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!