রোববার বেলা সাড়ে ১১টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. এহতেশামুল হক খান।
গ্রেফতারকৃতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড়ের আহাদ মোড় এলাকার আজহার সরকারের ছেলে মো. মামুন হোসেন , একই এলাকার শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন।
.png)
এহতেশামুল হক খান জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকার আদালত প্রাঙ্গনে উদ্ধেগ উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয় স্বজনেরা অপক্ষো করেন। কেউ জামিনের জন্য আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনদের একনজর দেখার জন্য। এই ধরনের ব্যক্তিদের আত্মীয় স্বজনদের টার্গেট করে এক ধরনের প্রতারক চক্র।
কখনো জেল সুপার কখনো জেলা পুলিশ, কখনো বা আইনজীবী পরিচয়ে আত্মীয় স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগীতার আশ্বাস দেন এবং জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ পাবনা জেলায় নানা কৌশলে মোবাইলের মাধ্যমে প্রতরণা করে আসছেন। এ রকম একটি ঘটনায় প্রতারণার স্বীকার হয়ে একজন র্যাবের কাছে একটি লিখিত অভিযোগ করলে মাঠে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার অভিমান চালিয়ে চক্রের মূল হোতা মো. মামুন ও তার সহযোগী ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই বিষয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন।