রোববার দুপুর পৌনে ১টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাৎক্ষণিকভাবে নিহত মা ও শিশুর পরিচয় জানা যায়নি। জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় আসতেই এক অজ্ঞাত নারী ও তার কোলে থাকা এক ছেলে শিশু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মাসহ শিশুর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
.png)
ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তার কোলে থাকা একটি শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।