[ দেশজুড়ে ]
মাকে নির্যাতন করায় বাবাকে পিটিয়ে মারল ছেলে
রমজান হাওলাদার
ঝালকাঠি মায়ের ওপর নির্যাতন সইতে না পেরে বাবা খলিলুর রহমান হাওলাদারকে (৫৫) পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ছেলে রমজান হাওলাদারের (১৭) বিরুদ্ধে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রমজান হাওলাদার স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। তিন দিন আগে বাবা খলিলুর রহমান তার মাকে মারধর করেন। মাদরাসা থেকে ফিরে এ বিষয়ে জানতে পারে রমজান। এরপর শনিবার রাতে বিষয়টি নিয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা খলিলুরকে পিটিয়ে আহত করে রমজান। পরে খলিলুরের ভাই আবদুল কাদের বিষয়টি জানতে পেরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান খলিলুর।
.png)
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, নলছিটিতে বাবাকে হত্যার অভিযোগে ছেলে রমজানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!