গ্রেফতারকৃত আসামি মো. জাকির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মাঝের চর এলাকার মৃত হাবিবুর রহমান ছেলে ও মো. আরিফ একই এলাকার মৃত বাদশা মিয়া ছেলে।
জানা যায়, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাড়ে দিকে রূপগঞ্জের ভূলতা-গাউছিয়া এলাকায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। পথে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন।
.png)
দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এ সময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার কারণে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালক দায়েন ও রানা এবং আরিফের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা এবং আরিফ লাঠি দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
তাদের সঙ্গে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা ভিকটিমকে কিল-ঘুষি ও মারধর করেন। তাদের পিটুনিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৬ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা এবং আরিফসহ সাতজনের নাম উল্লেখসহ পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।