ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১৯ জানুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চুরির অপবাদে জাহিদুল ইসলাম পরশ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরশ মারা যান।

নিহত জাহিদুল ইসলাম পরশ (২১) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবেদ মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

জানা যায়, গত দুইদিন আগে পাশের বাড়ির আলমগীর মিয়ার বাড়িতে টিউবওয়েলের একটি পাম্প চুরি হয়। সেই চুরির অপবাদে বৃহস্পতিবার সকালে সন্দেহজনকভাবে পরশকে প্রতিবেশী শফিক, মঈনুদ্দিন, বাবুসহ বেশ কয়েকজন মিলে মারধর করেন। আহতবস্থায় পরিবারের লোকজন পরশকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় পরশ মারা যান। 

Advertisement

এ ব্যাপারে সরাইল থানার মো. এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রাখা আছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!