বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজম বাজারের পশ্চিম পাশে চৌকিদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। নিহত সজীব ওই ওয়ার্ডের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন।
.png)
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সজীবের সঙ্গে কয়েকজন যুবকের মারামারি হয়। পরে স্থানীয়রা সজীবকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজীব। এ ঘটনা এখন পর্যন্ত মামলা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।