ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইমো হ্যাক করে নারী সেজে প্রতারণা, ৫ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ইমো হ্যাক করে নারী সেজে প্রতারণা, ৫ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ইমো হ্যাক করে নারী সেজে প্রতারণার অভিযোগে রাজু আহমেদ নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

রাজু আহমেদ নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে আজিজুর রহমান সেন্টুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Advertisement

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, অভিযুক্ত ব্যক্তি নারী সেজে সামাজিকমাধ্যম ইমোতে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এ অ্যাকাউন্টটি ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক নারী ও তার প্রবাসী বোন জামাইয়ের ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন। এরপর আইডি ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ তাকে গ্রেফতার করে। সেদিন পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। আদালত একটি ধারায় আসামি রাজুকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!