ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত রাফি ইসলাম

খুলনার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় রাফি ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ।

Advertisement

তিনি জানান, প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে সোনাডাঙ্গার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন মামলার আসামি রাফি ইসলাম। এছাড়া ঢাকায় নিয়েও তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ছেলের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও সমাধান হয়নি। 

একপর্যায়ে ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকার করেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ২০২৩ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনায় একই বছরের ১১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। পরে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার এস আই সোহেল রানা আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। বুধবার আদালতে মামলার আসামি রাফি ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!