[ দেশজুড়ে ]
রাজশাহীতে আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর এলাকায় এ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাব।
আসামিরা হলেন আমিন অপু ও নাইম আলী। আমিন দামকুড়ার কসবা এলাকার মিলনের ছেলে ও নাইম দামকুড়া মুরালিপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নগরীর দাসপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় অপু ও নাইমকে আটক করে র্যাব। পরে তাদের শরীর তল্লাশী করে আড়াই কেজি গাঁজা উদ্ধার হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরে তাদেরকে রাজপাড়া থানায় সোপর্দ করে বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!