বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বাঁশেরবাদা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে সুরাইয়ার বাবা সিদ্দিকুর রহমান মারা যান।
সুরাইয়া খাতুন ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের তেল ব্যবসায়ী ও গড়গড়ি গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের মেয়ে। বুধবার বেলা ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়।
.png)
সুরাইয়া খাতুন এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আজ তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে সকালে বাবার লাশ বাড়িতে রেখে বাঁশেরবাদা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয় সে।
কেন্দ্র সচিব ও বাঁশেরবাদা উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, বাবার লাশ বাড়িতে রেখে কেন্দ্রে এসে পরীক্ষা দেওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মেয়েটি পরীক্ষাকেন্দ্রে এসে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল। আমরা যথাসম্ভব তাকে মানসিক শক্তি দিয়ে ঠিকমতো পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করেছি।