বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের উপস্থিতিতে আদালত চত্বরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে ১৪ ফেব্রুয়ারি জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে ৯৪ কেজি গাজা, ৩৩ বোতল ফেনসিডিল ও এক হাজার ৫২০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খুলনা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের উপস্থিতিতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও মাদক নিয়ন্ত্রণে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
.png)