ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
মোটরসাইকেলের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৩
প্রতীকী ছবি

মানিকগঞ্জ পৌর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার শিববাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় (১৭) পৌর এলাকার নওখন্ডা গ্রামের জীবনের ছেলে। সে স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত বিজয়ের প্রতিবেশী আমিনুল ইসলাম শান্ত জানান, নিহত বিজয় ও তার দুই বন্ধু ছামির ও রাব্বী শিবাবাড়ি সড়কে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় সদর উপজেলার উচুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ইয়ামিন দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শিববাড়ি এলাকায় ইয়ামিন নিয়ন্ত্রণ হারিয়ে ঐ তিনজনের ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে ইয়ামিনসহ চারজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

Advertisement

মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, নিহত বিজয়ের মরদেহ মর্গে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!