ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লড়ির চাপায় শিক্ষার্থী নিহত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
লড়ির চাপায় শিক্ষার্থী নিহত
মেহেদী হাসান শাকিল। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরির চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী শাকিল উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে ও মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাজারে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শাকিল। এ সময় পৌর শহরের দক্ষিণপাড়া মোড়ে একটি বালুবাহী লড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এই সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে চালক শাকিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, লড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!