ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে আরো ৩টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
শেরপুরে আরো ৩টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলমান এ অভিযানে শহরের নারায়ণপুর মহল্লার আবেদা-হাসিনা জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়।

এছাড়া মহসিনীয়া ডায়াগনস্টিক সেন্টার ও আবেদীন জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন কাগজপত্রের সমন্বয় না থাকায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সিভিল সার্জনের সঙ্গে এ সময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে গত তিনদিনে শেরপুরের বিভিন্ন এলাকায় ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালাসহ জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে, অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!