ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, শ্বশুরের ৫ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, শ্বশুরের ৫ বছরের কারাদণ্ড
ফাইল ফটো

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গোলাম মোস্তফাকে যাবজ্জীবন ও পুত্রবধূকে ধর্ষণচেষ্টার দায়ে শ্বশুর আবুল কালামকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা শামসুন্নাহার মিতা।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে রাজশাহীর দুর্গাপুরে ভুক্তভোগী সুমাইয়া আক্তার জুথির সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় পুত্রবধূ জুথিকে অনৈতিক প্রস্তাব দিয়ে ধর্ষণচেষ্টা করেন তার শ্বশুর আবুল কালাম। এতে ক্ষুব্ধ হয়ে জুথি তার বাবার বাড়িতে চলে যান। বিষয়টি জানতে পেরে স্বামী গোলাম মোস্তফা প্রথমে তার বাবাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর জুথিকে তার বাবার বাড়িতে গিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে জুথির পরিবার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!